Sylhet Today 24 PRINT

সিলেটে শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু(ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০১৫

উদ্বেগ উৎকন্ঠা থাকলেও সিলেট শান্তিপূর্নভাবেই এইচ.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা উৎসবমূখর পরিবেশে কেন্দ্রে আসেন। এবার সিলেট শিক্ষা বোর্ডের ৭৫টি কেন্দ্রে  অংশ নিচ্ছে ৫৮ হাজার ৬৩ জন পরীক্ষার্থী ।  

সিলেট জেলার পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৪শ ৭৫ জন, মৌলভীবাজারে ১২ হাজার ৯শ ৪৫ জন; হবিগঞ্জ জেলায় ১০ হাজার ৭শ ২০ জন এবং সুনামগঞ্জ জেলার ৯ হাজার ৯শ ২৩ জন।
এ বছর অংশগ্রহণকারী কলেজের সংখ্যা ২শ ৩৪টি। এর মধ্যে রয়েছে সিলেট জেলায় ২৭টি, মৌলভীবাজার জেলায় ১৩টি, হবিগঞ্জ জেলায় ১৭টি ও সুনামগঞ্জ জেলায় ১৮টি পরীক্ষা কেন্দ্র।

এবছর সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্যে সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব ৪টি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। এছাড়াও দ্বায়িত্বরত রয়েছে আরো ভ্রাম্যমান ৩০টি পরিদর্শন টিম।

সকালে নগরীরর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ. কে. এম. গোলাম কিবরিয়া তাপাদার। এসময় তিনি জানান, প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবছর পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা গত বছরের তুলনায় বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.