Sylhet Today 24 PRINT

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে রাস্তায় মশারী টাঙ্গিয়ে প্রতিবাদ

মশারী টাঙ্গিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা নামক একটি সংগঠন ।

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০১৫

সিলেট নগরীর নাগরিকদের মশার ক্রমবর্ধমান উপদ্রব থেকে রক্ষা পেতে এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের সামনের রাস্তায় মশারী টাঙ্গিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা নামক একটি সংগঠন ।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় এই প্রতিবাদী অবস্থান কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা মশক নিধণে সিটি কর্পোরেশনের গাফিলতির অভিযোগ করেন ।

তারা মশক নিধনের জন্য ভারপ্রাপ্ত মেয়র এবং কাউন্সিলর-বৃন্দদের প্রতি আহবান জানিয়ে বলেন , 'নাগরিকদের সেবা প্রদানের জন্য আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করা হলেও নগরবাসী মৌলিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছে, এই অবস্থা চলতে থাকলে আগামীতে সাধারণ মানুষ আরও বেশি সংখ্যায় রাস্তায় নেমে আসবে' ।

 
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও যুবনেতা এ.কে.কামাল হোসেনের পরিচালনায় মশারী টাঙ্গিয়ে প্রতিকী অবস্থান কর্মসূচীর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. জহিরুল ইসলাম জাহিদ।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য যুবনেতা সাদিকুর রহমান সাদিক।

মশারী টাঙ্গিয়ে প্রতিকী অবস্থান কর্মসূচীতে একাত্বতা পোষণ করে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সমাজসেবী মো. রজব আলী দেওয়ান, মো. ফজলুল করিম চৌধুরী মিনহাজ, মো. এমদাদুল হক চৌধুরী মামুন, মো. রাশেদুজ্জামান রাশেদ, হুমায়ূন রশিদ চৌধুরী, বিপ্র দাস বিশু বিক্রম বিজন, এম সাইফুল ইসলাম জয়, কন্ঠশিল্পী এস এম শাহজাহান, গাজী আলমগীর হোসাইন, মো. আবু তায়্যিব রুবেল, মো. আলিম উদ্দিন, মো. জহিরুল ইসলাম, রবিন আহমদ, দিলিপ মিয়া, মো. আইয়ুব আলী রেনি, মো. আলী হোসেন, আশিষ চন্দ্র দাস, মো. জালাল উদ্দিন, ব্যবসায়ী নেতা কামরুল ইসলাম, মো. রাহাত হোসেন চৌধুরী শিমুল, মো. সোহেল আহমদ, স্বপন চন্দ্র ও মো. সাগর আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.