Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জালনোট সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গরুর হাট থেকে ৪ টি ১ হাজার টাকার জালনোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম ময়না মিয়া (৪৫)। বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে গরুর বাজার থেকে আটক করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী জানা, গরুর বাজারে সন্দেহজনক চলাফেরা করায় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে চার হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.