Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

সমাজকল্যাণ মন্ত্রনালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী জরিপ কর্মসূচির আওতায় তালিমপুর ইউনিয়নের ১৬৩ জন প্রতিবন্ধীর মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বুধবার তালিমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পরিচয় পত্র বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.