নিজস্ব প্রতিবেদক | ০১ এপ্রিল, ২০১৫
বুধবার এইচএসসি পরীক্ষার প্রথমদিনে সিলেট সরকারী মহিলা কলেজ কেন্দ্রে বাংলা ১ম পত্রের পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা
নানা শঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে সিলেটে এইচএসসি'র প্রথম দিনের পরীক্ষা। বুধবার প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম দিনে অসৎ উপায় অবলম্বনের দায়ে সিলেটে ১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া বুধবারের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪৭৭ জন পরীক্ষার্থী।
অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় ২৪২জন, হবিগঞ্জ জেলায় ৬৮জন, মৌলভীবাজার জেলায় ৯৭জন এবং সুনামগঞ্জ জেলায় ৭০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এমএ মান্নান বলেন, সিলেট শিক্ষা বোর্ডের অধীন বুধবার প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সিলেট বিভাগের চার জেলায় এবার ৭৫ কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশাকরি অন্যান্য পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।