Sylhet Today 24 PRINT

বড়লেখার চান্দগ্রাম মাদ্রাসায় কম্পিউটার প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম এইউ ফাজিল মাদ্রাসা ল্যাবে কম্পিউটার প্রদান করেছে চান্দগ্রাম আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন কমিটি ইউকে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চান্দগ্রাম এইউ ফাজিল মাদ্রাসার আয়োজনে কম্পিউটার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মোশতাক আহমদ।

অনুষ্ঠানে শিক্ষক ইব্রাহিম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা উন্নয়ন কমিটি ইউকের চেয়ারম্যান মাওলানা হাফিজ মুছলিম উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান ময়নুল হক, সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, বড়লেখা উপজেলা আল ইসলাহ যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, উপাধ্যক্ষ খছরুজ্জামান, শিক্ষার্থী জহুরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.