Sylhet Today 24 PRINT

ওসমানীনগরের মুক্তিযোদ্ধা মধু মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

ওসমানীনগর প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরের পূর্বপৈলনপুর ইউপির কিয়ামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া (৭০) বৃহস্পতিবার রাত ১টার দিকে মৃত্যুবরণ।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কণা মিয়া, সাবেক কমান্ডার আপ্তাব আহমদ, ওসমানীনগর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ, এ. মতিন গেদাই প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.