তাহিরপুর প্রতিনিধি | ০১ এপ্রিল, ২০১৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পল্লীতে বুধবার(১ এপ্রিল) বিকেলে বজ্রপাতে ১ জন নিহত ও দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁরা হলো উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের বড়দল নতুনহাঠির জাহা আলমের ছেলে ইজাজুল হক (২১), আহতরা হল উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোনাপুর গ্রামের আঃ মোতালিবের ছেলে হারুন মিয়া (১৮), আঃ হকের ছেলে শফিকুল ইসলাম (১২)।
তাদের পারিবারিক সুত্রে জানাযায়, হাওরে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় ইজাজুল নিহত ও হারুন এবং তৌফিক আহত হয়। আহতদের বাদাঘাট বাজারে ডা. আব্দুস সালামের নিকট চিকিৎসা দেয়া হয়েছে। বড়দল দক্ষিন ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য শামায়ূন কবির জানিয়েছেন, নিহত ইজাজুলের লাশ আজ বৃহস্পতিবার জানাজা শেষে দাফন করা হবে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্ বজ্রপাতে ১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।