Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের ভাগরিয়াল গ্রামে মভো উল্ল্যা (৬০) নামে এক বৃদ্ধের লাশ করেছে কুলাউড়া থানা পুলিশ। শুক্রবার ৯ সেপ্টেম্বর দুপুরে নিহতের বাড়ির সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার  টিলাগাঁও ইউনিয়নের ভাগরিয়াল গ্রামের বাসিন্দা নিহত মভো উল্লাহ গত শনিবার ৩ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিহতের লাশের ব্যাপারে জানতে পারে পুলিশ। খবর পেয়ে তাঁর বাড়ির সেফটি ট্যাংকের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, বৃদ্ধের মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম) বলেন, এ ব্যাপারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.