জগন্নাথপুর প্রতিনিধি | ০৯ সেপ্টেম্বর, ২০১৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে অসামাজিক কাজে নিজ স্ত্রীকে বাধ্য করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আজিদ মিয়া একাদিক স্থানে অবস্থান করে তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাতে চায়। এতে স্ত্রী অপারগতা প্রকাশ করলে স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করে।
নির্যাতিতা নারীর পিতা দয়াল মিয়া এ ব্যাপারে শুক্রবার(৯ সেপ্টেস্বর) জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেরিপ্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামে অভিযান চালিয়ে স্ত্রীকে (২১) উদ্ধার ও তার স্বামী আজিদ মিয়াকে (২৫) আটক করেন।
পরে নির্যাতিতা স্ত্রীকে পুলিশি হেফাজতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।