নিজস্ব প্রতিবেদক | ০২ এপ্রিল, ২০১৫
বুধবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে নগরীর জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকেই বজ্রপাত ও ঝড়ের সঙ্গে তুমুল শিলাবৃষ্টিও শুরু হয়। এ কারণে সাধারণ মানুষকে কর্মস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। অতি বৃষ্টির কারণে দেখা দিয়েছে যানবাহন সংকট। নগরীর বেশ কয়েকটি সড়কে ড্রেনগুলো ময়লার স্থূপে ভর্তি থাকার কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ।
এদিকে তাহিরপুরে বজ্রপাতে বুধবার বিকেলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এছাড়াও আহত হয়েছেন আরও ২জন । সুনামগঞ্জে শিলাবৃষ্টিরে কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই বৃষ্টি থেমে থেমে চলতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। রাজধানীতে আগামী ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।