বিশ্বনাথ প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর, ২০১৬
সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা, অসচ্ছল ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সওজ’র ডাক-বাংলোয় ৫৬ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে নগদ টাকা, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
ঈদ-সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মুক্তিযোদ্ধারা তাদের যথাযথ সম্মান পাবেন। আর তাদের সম্মান দেয়ার জন্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট’ গঠন করে ছিলেন। কারণ বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের সভাপতিত্বে ও সাবেক সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তপন দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধর মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি সামছুল ইসলাম সুফি, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আ’লীগ নেতা শানুর আহমদ জয়দু, শাখাওয়াত হোসেন, রাজু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, মহানগর যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগ নেতা রফিক হাসান মেম্বার, আবদুল হক, তৈমুছ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, শেখ সালাউদ্দিন, মিয়াদ আহমদসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।