Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে শনিবার (১০ সেপ্টেম্বর) ৮ নং কালীঘাট ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৫৪ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শহীদুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শহিদ হোসেন ইকবাল, ৮ নং কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান শ্রী প্রাণেশ গোয়ালাসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.