নিজস্ব প্রতিবেদক | ০২ এপ্রিল, ২০১৫
অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা-একীভূত সমাজ গঠন শুভ বারতা” কে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে ৮ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে কর্মরত বেসরকারী সংগঠন সমূহ আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম এর উদ্বোধন করা হয়। স্কুলের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। উদ্বোধন শেষে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে তালতালা থেকে বণ্যার্ঢ র্যা লী বের করা হয়। র্যা লীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা পরিষদ হল রুমে ৮ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইব্রাহিম আল মামুন মোল্লার সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার নিবাস রঞ্জন দাসের র্যা লী পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়।