নিজস্ব প্রতিবেদক | ০২ এপ্রিল, ২০১৫
হবিগঞ্জ জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বন্দীকে গত মঙ্গলবার গভীর রাতে আটক করেছে হবিগঞ্জ থানা-পুলিশ। পালিয়ে যাওয়া আসামিরা হলো অন্তর ওরফে নয়ন (১৪) ও তার ছোট ভাই মোস্তফা (১২)। তারা চুরির অপরাধে কারাগারে বন্দী ছিল। তাদের বাড়ির পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বনবী চৌমহনী এলাকায়।
কারাগার সূত্রে জানা গেছে, ওই দুই ভাইকে একটি চুরির মামলায় গত রোববার গ্রেপ্তার করে হবিগঞ্জ থানা-পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গত মঙ্গলবার দুই সহোদর কৌশলে হবিগঞ্জ জেলা কারাগার থেকে পালিয়ে যায়।
পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে তিনটায় ওই আসামিদের বাড়ি থেকে আটক করে।