সিলেটটুডে ডেস্ক | ১১ সেপ্টেম্বর, ২০১৬
গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার আগুনে পুড়ে নিহত হবিগঞ্জের দুই বোন তাহমিনা ইয়াসমিন (২২) ও রোজিনা জেসমিন (১৯) এর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণশ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
নিহত দুই বোন হলেন, গণশ্যামপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে তারা টাম্পাকো ফয়েলস লিমিটেডে কারখানার শ্রমিক ছিলেন।
তাদের বাবা হানিফ মিয়া বলেন, ঈদের ১৫ দিন পর বড় মেয়ে তাহমিনার বিয়ের দিন ধার্য ছিল। ছেলে-মেয়েদের নিয়ে শান্তিতে ঈদ করবো ভেবেছিলাম। কিন্তু কি হতে কি হয়ে গেল।
এরআগে সকালে দুই বোনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।