Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে গর্ত থেকে উদ্ধারকৃত নবজাতক শিশুর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের হুগলিছড়া চা বাগানে ময়লা আবর্জনা দিয়ে ঝাঁপ দেয়া অবস্থায় গর্ত থেকে উদ্ধারকৃত নবজাতক কন্যা শিশুটির মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাগানের ছমির মিয়ার ৬ বছরের মেয়ে শাহেনা বেগম জাম্বুরা গাছে জাম্বুরা পারতে যায়। তখন গাছ থেকে একটি জাম্বুরা পড়ে গড়িয়ে ওই শিশু বাচ্চার গর্তে গিয়ে পড়ে। তখন নবজাতক বাচ্চাটি কান্না করলে শাহানা এলাকার দুর্জ পাশা ও লক্ষী শুক্ল বৈদ্যকে সঙ্গে নিয়ে গর্তে ঝাঁপ দেওয়া অবস্থায় নবজাতককে উদ্ধার করে হুগলী ছড়া চাবাগানের মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সেখানে নবজাতকটিকে দেখতে শত শত মানুষ ভিড় জমান কিন্তু বাবা-মার দাবিদার কাউকে খুঁজে পাওয়া যায়নি।

সাতগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার স্বপন কুমার রায় বলেন, হুগলীছড়া চা বাগানের বেড়া ঘরের পাশে জাম্বুরা গাছের নীচে একটি গর্তে নবজাতক এ বাচ্চাটিকে ময়লা আবর্জনা দিয়ে কেউ ঢেকে রাখে।

তিনি আরো জানান, বিকেলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চেয়ারম্যান মিলন শীল সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত ডাক্তার রিপা পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার রিপা পাল বলেন, সকালে উদ্ধার হওয়া শিশুটি যদি উদ্ধারের সাথে সাথেই হাসপাতালে নিয়ে আসা হতো তাহলে শিশুটিকে হয়তো বাঁচানো সম্ভব হতো। শিশুটি গর্তে থাকায় ঠিক মতো শ্বাসপ্রশ্বাস নিতে পারেনি। এছাড়া শিশুটি ঠিক মতো প্রসবও হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.