Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুন্নাকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে আটক করেছে র‌্যাব।

রোববার রাত আটটায় কয়েদীর মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাট থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা।

রাত ১২ টায় র‌্যাব-৯ থেকে প্রেরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে মুন্নাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামী হিসেবে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার এড়ানোর জন্য মুন্না দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে নগরীর শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

ছাত্রদল সাধারণ সম্পাদক মুন্নাকে আটকের সময় তার পাশেই ছিলেন জেলা ছাত্রদল নেতা জয়নাল আহমদ। তিনি বলেন, রাত সাড়ে আটটার সময় কয়েদীর মাঠ সংলগ্ন রাস্তা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.