সিলেটটুডে ডেস্ক | ১২ সেপ্টেম্বর, ২০১৬
ফাইল ছবি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহা উদযাপন করছে শতাধিক পরিবার।
সোমবার (১২ সেপ্টেম্বর) তারা ঈদুল আজহা উদযাপন করছেন।
ঈদ উপলক্ষ্যে সকাল ৮টার দিকে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তার বাসার ছাদে ঈদের নামাজ আদায় করেন এসব পরিবারের লোকজন। এতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলের কিছু পরিবার পৃথকভাবে ঈদ উদযাপন করছে।