হবিগঞ্জ প্রতিনিধি | ১২ সেপ্টেম্বর, ২০১৬
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মালেক মিয়া (৬৪)।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈদ্যার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়ে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মালেক।
পরবর্তীতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।