Sylhet Today 24 PRINT

জালালাবাদ গ্যাস সিবিএ নির্বাচনে আওয়ামীপন্থীরা পুনঃনির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৫

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড-এর সিবিএ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামীপন্থী জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন।সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বাধীন এই ইউনিয়ন মোমবাতি প্রতীক নিয়ে ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়। ছাতা প্রতীকে ১১১ ভোট পেয়ে তাদের নিকটবর্তী অবস্থানে ছিলো আওয়ামীপন্থী জালালাবাদ গ্যাস শ্রমিকলীগ।

বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের সহকারী শ্রম পরিচালক ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার কাজী শহিদুল ইসলাম জানান- জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড-এর সিবিএ নির্বাচনে সিলেটের মেন্দিবাগে একটি ও শ্রীমঙ্গলে একটি কেন্দ্র ছিল। মোট ২৫৬ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ১টি ভোট বাতিল হয়।
জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন’র সভাপতি আব্দুর রহমান এই নির্বাচনে তার দলকে পুনরায় বিজয়ী করায় জালালাবাদ গ্যাসের সকল কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে শ্রমিকদের অধিকার আদায়ে সকল শ্রমিকদের সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.