বিশ্বনাথ প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর, ২০১৬
সিলেটের বিশ্বনাথ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের (হুজি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত হুজি সদস্যের নাম রেদোয়ান আহমদ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথের হরিপুর থেকে তাকে আটক করা হয় বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।