মাধবপুর প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর, ২০১৬
কোরবানির মহিষের মাংস খাওয়া হল না কেনু মিয়ার (৬০)। মহিষ কোরবানিকালে রক্ত দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাহমুদপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের প্রায় দুই মাস আগে থেকেই কেনু মিয়া এ বছর একটি মহিষ কোরবানি করবেন বলে ঠিক করেছিলেন। এমন ইচ্ছে থেকে মহিষ ক্রয় করে কোরবানি দিতে যান তিনি। কিন্তু কোরবানির সময় মহিষের রক্ত দেখে তিনি হদরোগে আক্রান্ত হয়ে পড়েন।
আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।