Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন ভাংচুর, উত্তেজনা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৬

সুপ্রীম কোর্টের সহকারী এ্যাটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর ছবি সম্বলিত ফেস্টুন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফেঞ্চুগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আব্দুর রকিব মন্টুর অনুসারীরা বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টানিয়ে ছিলেন। ফেস্টুনে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের সংযুক্ত ছবি ছিল।

ফেস্টুন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উত্তর কুশিয়ারা 'দেশ প্রেমিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক' নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। এই কর্মসূচীর পর এক সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে কটালপুর সেনের বাজারস্থ আপ্তাব ম্যানশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উত্তর কুশিয়ারা  সিএনজি অটোরিকসা সমিতির সভাপতি  মোঃ বশারত আলী।

শ্রমিকলীগ নেতা কয়েস আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম তুলা, শ্রমিক নেতা মাহবুবুর রহমান শফিক, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বাবুল মিয়া, সত্যেন্দ্র চন্দ্র দাস, ওয়ারিছ আলী,আমির উদ্দিন,রাজন মিয়া, কবির মিয়া,মাহমুদুল হাসান,কবির মিয়া, রফিক উল্লাহ, রব্বান আলী, আনোয়ার মিয়া,জাহিদুল মিয়া,আব্দুস শহীদ যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন,জাবেদ মিয়া ও ময়নূল ইসলাম, লোকমান আহমদ ভুট্টু, ফাহিম সুমন, মিজানুর রহমান টিটু, জগলু মিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি মহল এ্যাটার্নী জেনারেল আব্দুর রকিব মন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে তার ফ্যাস্টুন পুড়িয়ে দেয়। যে ফ্যাস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবিও রয়েছিল।

নেতৃবৃন্দরা বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি ভাংচুর ও অবমাননা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এ ঘটনায় সহকারী এ্যাটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু বলেন, যারা আমাদের জাতীয় নেতাদের ছবি ভাংচুর ও অবমাননা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.