Sylhet Today 24 PRINT

বরসহ ৩ ভাই নিহত, বিয়ে বাড়ি এখন শোকপুরী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

মাইক্রোবাসটি বরযাত্রী নিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে বরের সঙ্গে ছিলেন তাঁর দুই ভাইও। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে আছেন বর ও তাঁর তিন ভাই। বরেরা তিন ভাই। সেই তিন ভাই নিহত হলেন একসাথে। বিয়ের উৎসবের বদলে তাই বিয়ে বাড়ি জুড়ে এখন কান্নার রোল।

দুর্ঘটনায় বর মৌলভীবাজারের কমলগঞ্জের রুপশপুর গ্রামের আবু সুফিয়ান (২৫), তাঁর মামা হাজি আবদুল হান্নান (৬৫), বরের দুই ভাই কামরান (২০) ও ফয়ছল (২৩), বরযাত্রী মুর্শেদ (২৫), হাবিবুল (২২), আলী হোসেন (২৫) ও মুক্তার মিয়া (৪২) নিহত হন। বরের রুপশপুর গ্রামের বাড়িতে এখন মাতম চলছে।

বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী  এনা পরিবহনের একটি যাত্রীবাহী  বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী নোয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের ১০ যাত্রীর মধ্যে ৮ জনই নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.