Sylhet Today 24 PRINT

বেপোরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় বাসের ধাক্কায় নুরি মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরি মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নুরি মিয়া পাগলাবাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.