Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ের ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা সংগটিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার লামাকাজী বাজারে ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ ও জুবায়ের আহমদ গংদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষে ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা জুবায়ের আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে এলাকার মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পুরোপুরো নিয়ন্ত্রনে আনে। এদিকে সংঘর্ষের ঘটনায় জনমনে আতংঙ্কের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের মধ্যে এ আতংঙ্ক ছড়িয়ে পড়লে, অনেকেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

জানা গেছে, ঈদের দিন (মঙ্গলবার) থুথু ফেলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা জুবায়ের আহমদ ও আবুল কালাম আজাদ’র মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে সে সময় বিষয়টি মিমাংশা করা হয়। এরপর জুবায়েরের কাছে সংবাদ আসে তাকে মারধর করার জন্য কালাম নিজের গ্রুপের নেতাকর্মীদের নিয়ে মহড়া দিচ্ছে। জুবায়ের এর পাল্টা জবাব দেওয়ার জন্য কালামকে ফোন করে একথার সত্যতা যাচাই করেন এবং কালামকে হুমকি প্রদান করে। আর এর জন জের শুক্রবার সন্ধ্যায় দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.