Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ শিশু নিহত, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের কায়স্থগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বাসটি কায়স্থগ্রামে এসে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ২ শিশু হয়। নিহতরা দুই শিশু গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১০) ও তনিমা (৬)।

গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর আব্দুন নাসের সিলেটটুডে টোয়ন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  "ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে ২ শিশুর মৃত্যু হয়েছে।"

ওসি জানান , বাসটি পুলিশের আওতায় থাকলেও  চালক পালিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.