Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পূজায় এবার ডিজে পার্টি বর্জনের সিদ্ধান্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে ব্যাপক প্রস্তুতি ৷ পূজার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মূহুর্তের সাজসজ্জার কাজ ৷ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার গত ৩ সেপ্টেম্বরের সভায় এবং গত ১৬ সেপ্টেম্বরের সভায় শ্রীমঙ্গল পৌর শাখার  অধীনে শহর এবং শহর তলীর প্রায় ২০ টি পূজা মণ্ডপের সভাপতি/সম্পাদকের আলোচনায় উঠে আসে  দুর্গা পূজায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷

সভায় উপস্থিত বক্তারা  বলেন আমরা পূজার নামে অপসংস্কৃতি ও পূজায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে পারি না।

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা ও পূজায় অপসংস্কৃতি বন্ধে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখাকে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের অনুরোধ করেন সভায় উপস্থিত সদস্যরা।

পরে সর্বসম্মতিক্রমে বিগত ০৩/০৯/১৬খ্রিঃ  গৃহীত সিদ্ধান্ত অনুমোদন দিয়ে সকলে এক সাথে উচ্চ কণ্ঠে উচ্চরন করেন "এবার পূজোয় ঢাকের বদ্যে আরতি করবো, ডিজে পার্টি বর্জন করবো"।

এই সময় বক্তারা ও বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখাকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়ার জন্য প্রশংসা করেন সেই সাথে এই সব সিদ্ধান্ত বাস্তবায়নে পূজা উদযাপন পরিষদকে সর্বাত্মক সহযোগিতা  করবেন বলে আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নিমোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়:-

০১। সাংগঠনিক আলোচনার মধ্যে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক নিষ্ক্রিয় থাকার কারণে যুগ্ম
সাধারণ সম্পাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

০২। বিবিধ আলোচনায় বাৎসরিক সদস্য চাঁদা অতিসত্বর পরিশোধের অনুরোধ করা হয়।

০৩। আগামী ২৩শে সেপ্টেম্বর রোজ শুক্রবার ধর্মাদেশনা আলোচনা সভা ও সম্মাননা  প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

০৪। প্রতিটি পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকের তালিকা তৈরি করে অত্র পরিষদের নিকট জমা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

০৫। দুর্গা পূজায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা মণ্ডপ গুলোকে ধর্মীয় সংগীত পরিবেশনের
নির্দেশ প্রদান করা হয়।

০৬। দুর্গা পূজায় সাউন্ড সিস্টেম ( ডি,জে) ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হয়।

অন্যথায় অমান্যকারী সংশ্লিষ্ট পূজা মণ্ডপকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও পূজার দিন গুলোর জন্য সাউন্ড সিস্টেম (ডি,জে) জব্দ করা এবং বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.