Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে জুয়া খেলা নিয়ে হামলা, নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়  নামে একব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল করিম (৪৫)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে সাত-আটজন বন্ধুকে নিয়ে নোয়াগাঁও গ্রামের একটি ঘরে জুয়া খেলছিলেন করিম। এ সময় প্রতিপক্ষ বন্দেরবাড়ি গ্রামের দুলাল মিয়া তার পক্ষের লোকজন নিয়ে হামলা করে তাদের টাকা-পয়সা লুট করে নিয়ে যেতে চায়। এতে করিম বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দোয়ারাবা‍জার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তবে নিহতের স্বজনেরা কোনো অভিযোগ করেনি বলে তিনি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.