Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রিয়াজদ মিয়া তালুকদার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঞ্জারাই গ্রামের পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি পাঞ্জারাই গ্রামের মৃত ফোয়াজ উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রাতের ওই সময় উল্লেখিত স্থানে লাশটি দেখতে পেয়ে পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন জানান, ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

এদিকে ঘটনার পর শুক্রবার রাতে মানিক মিয়া নামের এক ব্যক্তিকে পুলিশ সন্দেহজনকভাবে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.