নিজস্ব প্রতিবেদক | ০৩ এপ্রিল, ২০১৫
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহিদুল হক আবারো বললেন, তার জানা মতে দেশের কোন আইনশৃংখলা বাহিনী বিএনপি নেতা সালাহউদ্দিনকে আটক করেনি। তবে তিনি নিখোজ হওয়ায় তাকে উদ্ধারে দেশের সব বাহিনী আন্তরিক ভাবে কাজ করছে বলেও জানালেন পুলিশ প্রধান। উদ্ধার হলে অবশ্যই তাকে জনগনের সামনে হাজির করা হবে।
তিনি আজ সকালে সিলেটের লালা বাজারে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত রেঞ্জ রিজার্ভ ফোর্সের ব্যারাক উদ্ধোধন করেন। উদ্ধোধন শেষে, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এর নিখোজ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরো বলেন আগামী ২৮ এপ্রিল তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন যাতে সুষ্ঠ হয় সে জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সর্বাত্মক সহযোগীতা করবে দেশের আইনশৃঙখলা বাহিনী। আর কোন প্রার্থীর উপর মামলা থাকলে সেক্ষেত্রে আইন নিজের গতিতে চলবে বলেও জানান তিনি। সিংক: এ কে এম শহিদুল হক, আইজিপি।