Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ইমাম খুনের ঘটনায় মুদি দোকানি গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরের দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আবদুল করিম (৬৫) উপজেলার সাদীপুর ইউপির দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) গ্রামের মৃত আজমান উল্লার ছেলে। তিনি ওই মসজিদের পাশে একটি মুদির দোকানের মালিক।

শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার গ্রেফতারকৃত আবদুল করিমকে ইমাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও ইমাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে থানা বলছে শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.