Sylhet Today 24 PRINT

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদক আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৫

শুক্রবার ০৩ এপ্রিল দুপুর ১টায়  বর্ডার গার্ড-৫ ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির টহল দল কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরটুক এলাকা থেকে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ২৪০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ৮৪ বোতল ভারতীয় বিয়ার ক্যান আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও গত ০২ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সাড়ে ৭টায়  শ্রীপুর বিওপির টহল দল জৈন্তাপুর উপজেলার আলুবাগান নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অফিসার ১৮ বোতল চয়েজ মদ  আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন সুবেদার মোঃ আব্দুর রশিদ। উল্লেখিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য- ৪,০৮,০০০/- (চার লক্ষ আট হাজার) টাকা। আটককৃত মদ স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হচ্ছে।  

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.