নিজস্ব প্রতিবেদক | ০৩ এপ্রিল, ২০১৫
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে সর্বাধিক বরাদ্দ দেয়া হবে । এছাড়া চট্টগ্রামের মহেশখালীতে একটি বিদ্যু কেন্দ্র হবে আগামী সবচেয়ে বাজেটের সবচেয়ে বড় প্রকল্প । আজ সন্ধ্যায় সিলেটের রিকাভীবাজারে সংস্কার কৃত কবি নজরুল অডিটোরিয়াম ও মুক্ত মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এসময় সিলেট সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত ৭ দিন ব্যাপী নাট্যৎসবেরও উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সিলেটে শিল্প ও সংস্কৃতি চর্চার সুদীর্ঘ উজ্জ্বল ইতিহাস আছে । আমি আশা করছি বর্তমানে সংস্কৃতি কর্মীরা সেই ধারা অব্যাহত রাখবেন ।মুহিত বলেন , মুক্ত মঞ্চ স্থাপনের ফলে সংস্কৃতিচর্চার ক্ষেত্র আরও বিকশিত হল । সিলেটের সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে সর্বদায় চেষ্টা করে যাবেন বলেও মন্ত্রী তাঁর বক্তব্যে আশ্বাস দেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রখ্যাত নাট্যজন শিমুল ইউসুফ বলেন নাটক ব্যবসার জিনিস নয়, শিল্প ব্যবসার জিনিস নয় । শিল্প বেঁচে দিলে আমাদের আর কিছুই থাকে কিছু পাওয়ার আশার কেউ শিল্প চর্চা করবেন না , শিল্প চর্চা করবেন মনন ও সৃজনের তাগিদে ।
সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্য পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না । সবশেষে সিলেটের ৩ জন প্রবীণ নাট্যজনকে সম্মানিত করা হয় ।