Sylhet Today 24 PRINT

বাসদ সিলেট জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ০৩ এপ্রিল, ২০১৫

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সিলেট জেলা বাসদের সমন্বয়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এডভোকেট জাহেদুল হক মিলু।

কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ড. নেছার আহমদ কাওসার, অনিক দেবনাথ, চয়ন কান্তি দাস, প্রণব জ্যোতি পাল, শ্রমিকফ্রন্ট নেতা অরুক চন্দ, মহানগর ছাত্রফ্রন্ট সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী সাকিব, এম.সি কলেজ শাখার আহবায়ক বদরুল আমিন, সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, ছাত্রফ্রন্ট নেতা বদরুল ইসলাম, আশিক মোস্তাফা প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.