Sylhet Today 24 PRINT

মাধবপুরের ২টি ইউনিয়নকে চুনারুঘাটে অন্তর্ভুক্ত, এলাকাবাসীর ক্ষোভ

মাধবপুর প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার দুটি ইউনিয়নকে চুনারুঘাট উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি আপিল করেছেন ছাতিয়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু।

সোমবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক আসন বিন্যাস করেছেন। সাধারণ সদস্য পদে ১৫টি ইউনিয়নের মধ্যে মাধবপুর উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা কে দুটি ব্লকে ভাগ করা হয়। এর মধ্যে ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদ্ঐার, ও শাহজাহানপুর ইউনিয়ন মিলে একটি ব্লক। মাধবপুর পৌরসভা , আন্দিউড়া, জগদিশপুর, বুল্লা, নয়াপাড়া মিলে আরেকটি ব্লক করা হয়েছে।

কিন্তু উপজেলার বাঘাসুরা ও ছাতিয়াইনকে চুনারুঘাট উপজেলার কয়েকটি ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত করে আসন বিন্যাস করা হয়। এ খবর ছাতিয়াইন ও বাঘাসুরা ইউনিয়নবাসীর মধ্যে ছড়িয়ে পরলে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ছাতিয়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু  সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের যে আসন বিন্যাস করেছেন তা বাতিল করে নতুন করে ছাতিয়াইন ও বাঘাসুরা ইউনিয়নকে মাধবপুর উপজেলার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে একটি আপিল করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.