Sylhet Today 24 PRINT

সিলেটের মিরের ময়দানে অগ্নিকান্ডে দুইসন্তানসহ মা দগ্ধ(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৫

সিলেট নগরীর একটি বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গৃহকর্ত্রী ও তার দুই ছেলে মেয়ে আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১১ টায় নগরীর মিরের ময়দানের অর্ণব ৭ নং বাসার ৩য় তলা ভবনের নীচ তলায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।  

অগ্নিকান্ডে আহত হয়েছেন বাসার গৃহকত্রী মৃত জাকির হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), মেয়ে জাহিদা আক্তার (২০), ছেলে জহির হোসেন (১৪)। এদের মধ্যে মা-মেয়ের অবস্থা বেশি গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান- বাসার ভেতর মানুষের আর্তনাদ ও আগুন দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়।

সিলেট দমকল বাহিনীর স্টেশন অফিসার জাবেদ হোসেন তারেক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

বাসার বাথরুমে কমেটে সেফটি ট্যাঙ্কের গ্যসে থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় মোম বাতি জ্বালিয়ে বাথরুমে যান জাহিদা। ওই সময় কমেটের ঢালা তুলতেই অাগুন লেগে যায়।

অগ্নিকান্ডে বাসার আসবাবপত্র ও মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, রাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওসমর ফারুক।

তিনি জানান- মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদার শরীরের প্রায় ৬০ ভাগ আগুনে পুড়ে গেছে।

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.