Sylhet Today 24 PRINT

২০১৯ সালের মধ্যেই ছাতক-দোয়ারার সকল হাট ও গ্রাম বিদ্যুতায়িত হবে : সাংসদ মানিক

ছাতক প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতকের সকল গ্রামে দ্রুত বিদ্যুৎ পৌছে দেয়া হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।  মানুষের বিদুত্যের চাহিদা পুরনসহ প্রত্যন্ত এলাকায় কুঠির শিল্প স্থাপন, ব্যবসার প্রসার ও বেকারত্ব দুর হবে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে।

তিনি বলেন, ২০১৯ সালের মধ্যেই ছাতক-দোয়ারার সকল হাট ও গ্রাম বিদ্যুতায়িত হবে।

সোমবার বিকেলে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর পশ্চিমপাড়ায় বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি হারিছ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা শামীম আহমদ এবং ছাত্রলীগ নেতা সুমন আহমদের যৌথ পরিচালনায় লাখেশ্বর মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আশরাফুল আলম খান, ওসি আশেক সুজা মামুন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন মাষ্টার, সায়েস্তা মিয়া, আব্দুল মছব্বির, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, এড. আশিক আলী, গিয়াস উদ্দিন, সিলেটস্থ ছাতক সমিতির সাধারন সম্পাদক আফজাল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, এড. শাহাব উদ্দিন, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ, হারুন মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা এম রশিদ আহমদ, ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম, অতুল দেব, শিপলু আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.