Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলাতে এক যুবতী পানিতে ডুবে মারা গেছেন।

জানা যায়- উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মাসুক মিয়ার কন্যা মিছবাহ বেগম(১৯) বোরবার সন্ধ্যায় নিজ বাড়ীর পুকুরে পানি আনতে গেলে এসময় পানিতে পড়ে তলিয়ে যায়। পরে আত্মীয়-স্বজনেরাসহ স্থানীয়রা অনেক খোঁজাখোঁজির পর পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি মৃগীরোগী বলে তার আত্মীয়-স্বজনেরা জানান। সোমবার তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.