সিলেটটুডে ডেস্ক | ০৪ এপ্রিল, ২০১৫
ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত দ্বি-বাার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে ইকবাল মনসুর সভাপতি ও আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক এবং এ এইচ আরিফকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, সহ-সভাপতি মামুন হাসান, সহ-সাধারণ সম্পাদক বিলকিস আক্তার সুমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিস মাহমুদ।
সংগঠনের নির্বাহী সদস্যরা হলেন শেখ আশরাফুল আলম নাসির, নাজমুল কবির পাভেল, নূরুল ইসলাম, হুমায়ুন কবীর লিটন, মাহমুদ হোসেন।
এ সময় কমিটি গঠনে সহযোগিতা করেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি ও সংগঠনের নবনির্বাচিত উপদেষ্টা আতাউর রহমান আতা, প্রতিষ্টাতা সদস্য উপদেষ্টা তুকুল রানা ।
সংগঠনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে অনুষ্টিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস সুটন সিংহ, শাহ মো. কয়েছ, ইকবাল মুন্সি, জাবেদ আহমদ, ইউছুফ আলী, এফ এ মুন্না, শংকর দাশ, সহযোগী সদস্য শিপন আহমদ, এসএম সুজন।