Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সাংবাদিকের উপর হামলাকারী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ইউপি সদস্য ইছরাক আলীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

পুলিশসূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে পৌর শহরের জগন্নাথপুর বাজার এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার ইছরাক আলীকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে এক সাংবাদিক ও তাঁর পরিবারের উপর ইউপি মেম্বার ইছরাক আলীর নেতৃত্বে হামলা ঘটনা ঘটে। হামলায় ওই সাংবাদিক, নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.