Sylhet Today 24 PRINT

জাপা নেতা আবুল কাশেম মন্টু আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টু আর নেই।

মঙ্গলবার বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন থেকে কিডনিরোগে আক্রান্ত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবুল কাশেম মন্টু।

আবুল কাশেম মন্টু দীর্ঘ রাজনৈতিক জীবনে ৩ বার তিনি সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২ বার জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি, ২ বার সাংগঠনিক সম্পাদক, ১ বার সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের দায়িত্বে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.