সিলেটটুডে ডেস্ক | ০৪ এপ্রিল, ২০১৫
সিলেটের সংস্কৃতিকর্মীদের অন্যতম মিলনস্থল নজরুল একাডেমির ভূমি রক্ষার দাবিতে ঘোষিত ৭ দিনের কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।রবিবার দুপুর ১২টায় জিন্দাবাজারস্থ একাডেমী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে নজরুল অনুরাগীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য নজরুল একাডেমী সিলেটের সভাপতি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক কাউন্সিলর রেজওয়ান আহমদ অনুরোধ জানিয়েছেন।