Sylhet Today 24 PRINT

লালাবাজারে হানিফ পরিবহনের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় নিহত হয়েছেন ২ মোটরসাইকেল আরোহী। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ (২৭) ও মকবুল মিয়ার ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনুছ আলী (৩০)। তারা লালাবাজার ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী তানভীর আহমেদ জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে মারা যান।

দক্ষিন সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) আলতাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.