Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে গৃহবধুর মরদেহ উদ্ধার

বাহুবল প্রতিনিধি  |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের লালপুরে অনিতা রানি দাস (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গ্রামের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অনিতা লালপুর গ্রামের মরিশাস প্রবাসী অঞ্জন চন্দ্র দাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রেখা রানি দাস নামে এক নারী পুকুর ঘাটে চাল ধুতে গিয়ে এক জোড়া জুতা ও শাড়ির আচল পানিতে ভাসতে দেখে চিৎকার করে সবাইকে জানান। স্থানীয়রা পুকুর পাড়ে এসে অনিতার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অনিতার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.