Sylhet Today 24 PRINT

ঝড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ: সুনামগঞ্জ শহরে ৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই

সুনামগঞ্জ সংবাদদাতা  |  ০৪ এপ্রিল, ২০১৫

সুনামগঞ্জে ঝড়ে বৈদ্যুতিক টাওয়ার (খুঁটি) ভেঙে পড়ায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে পৌর এলাকায় বিদ্যুৎ নেই। শনিবার ভোর ৫টা থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।সুনামগঞ্জ বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়ায় শহরে বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ শহরবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

বিদ্যুতের সঞ্চালন লাইনটি পুরানো হওয়ায় সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সুনামগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম জানান, ঝড়ে বিদ্যুতের পুরাতন খুঁটি ভেঙে পড়ায় আপাতত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.