Sylhet Today 24 PRINT

কানাইঘাট থেকে ভারতীয় খাসিয়া পান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৫

সিলেটের কানাইঘাট থেকে ভারতীয় খাসিয়া পান এর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কানাইঘাট উপজেলার লোভাছড়া চা বাগান এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এ ভারতীয় খাষীয়া পানের চালান আটক করে।

শবিবার বিজিবি ৪১ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার বিজিবি’র লোভাছড়া বিওপি’র নায়েক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শুক্রবার দুপুরে লোভাছড়া চা বাগান এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ৪০ বিড়া ভারতীয় খষীয়া পান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাসিয়া পানের সিজার মূল্য ৮ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.