Sylhet Today 24 PRINT

সিলেট বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেট কার্যালয় থেকে ৪ দালালকে আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নরসিংদী জেলার আব্দুল আজিজের ছেলে আসলামকে ৭ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

এছাড়া অভিযানে কুমিল্লা জেলার মাঝিগাছা ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজকে ৪শ’ টাকা, নগরীর শেখঘাটের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে শাকিল আহমদকে ৪ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা, জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার কসাব আলির ছেলে আবুল হাসেমকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চত্রবর্তী জরিমানা আদায়ক্রমে দু’জনকে ছেড়ে দেন এবং অন্য দু’জনকে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.