Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা  |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতের নাম আনু ওরফে উনু মিয়াকে (৫৫), তিনি উপজেলার মাইজগাঁও নয়া টিল্লার মৃত আব্দুল খালেকের পুত্র। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

ফেঞ্চুগঞ্জ থানার এ,এস,আই সামসুল হুদা জানান,  ধৃত আসামি আদালত থেকে সাজা প্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.